ই-কমার্সে আস্থা ফিরাতে আরো অর্থ ছাড় করালে বাণিজ্যমন্ত্রণালয়

৯ মার্চ, ২০২২ ২২:৫৩  
এসক্রোতে আটকে থাকা টাকা গ্রাহককে ফেরত পাইয়ে দিয়ে ই-কমার্স খাতে আস্থা ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করছে বাণিজ্যমন্ত্রণালয় ও ই-ক্যাব। নিয়মিত ভাবে টাকা ফেরত দেওয়ার মিশনে বুধবার ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস, বাংলাদেশ ডিল ও আনন্দ বাজারের প্রতারিত ৩০ গ্রাহককে ২০ লাখ ৫৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামানের সভাতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্রে এসে টাকা বুঝে নেন গ্রাহকরা। এর মধ্যে দালাল প্লাসের গ্রাহকরাই পেয়েছেন প্রায় ১০ লাখ টাকা। বাংলাদেশ ডিলের গ্রাহরা প্রায় সাড়ে ৫ লাখ এবং ৬ লাখের কিছু বেশি টাকা ফিরে পেয়েছেন আনন্দের বাজার গ্রাহক। এই প্রক্রিয়ায় গ্রাহকের টাকা ফেরত দিয়ে ব্যবসায় ফিরলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আস্থায় ফিরতে পারবে বলে এসময় মন্তব্য করেন বাণিজ্য সচিব। এসময় শিগগিরি কিউকমের আটকে থাকা প্রায় চারশ কোটি টাকা ফেরত দেওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি যারা যোগাযোগ করে পজিটিভলি টাকাগুলো ফেরত না দিয়ে টালবাহানা করবে তাদের জন্য মার্চের পর কঠীন সময় অপেক্ষা করছে বলেও সতর্ক বার্তা পূণর্ব্যক্ত করেন অতিরিক্ত সচিব। সফিকুজ্জামান আরও বলেন, আমরা আরও তিনটি প্রতিষ্ঠানের টাকা ফেরতের কার্যক্রম গুছিয়ে এনেছি। আগামী সপ্তাহে আবার বসে শ্রেষ্ঠ.কম, আলিফ ওয়ার্ল্ড, ধামাকার টাকাগুলো অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দিতে পারবো। তাহলে সবমিলে ১১টি প্রতিষ্ঠান এ প্রক্রিয়ার মধ্যে আসবে।